কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ এ ০৫:৫৮ PM

আমাদের সম্পর্কে:

কন্টেন্ট: পাতা

ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরী মেডিসিন এন্ড রেফারেল সেন্টার (NILMRC) হল একটি সরকারি প্রতিষ্ঠান যা আগারগাঁও, শের-ই-বাংলা নগর, ঢাকায় অবস্থিত। এটি ২০১০ সালে উন্নয়ন প্রকল্প হিসেবে ভৌত অবকাঠামোর নির্মাণ কাজ শুরু করে। এটি ২০১৯ সালের ০২ ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা হতে এর কার্যক্রম চালুর প্রশাসনিক অনুমোদন পায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য মন্ত্রী জনাব জাহিদ মালেক ২০১৯ সালের ২৪ ডিসেম্বর এই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন। ২২ জানুয়ারী ২০২০ থেকে ল্যাবরেটরী সেবা চালু করা হয়। NILMRC এর লক্ষ্য হল বাংলাদেশের রোগ নির্ণায়ক পরীক্ষার মান উন্নত করা, ত্রুটি হ্রাসকরণ, রোগ নির্ণয়, রেফারেল সেবা প্রদান, চিকিৎসা এবং রোগ নিয়ন্ত্রণে সহায়তা করা। অত্র প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মানের ডায়াগনষ্টিক সেবা সংক্রান্ত ল্যাবরেটরীর যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। EQAS (External Quality Assurance System) প্রোগ্রামের মাধ্যমে প্রতিনিয়ত ল্যাবরেটরীর মান পর্যবেক্ষণ করা হয়। LIS (Laboratory Information System) এর মাধ্যমে রোগীদের রিপোর্ট প্রদান করা হয় এবং রিপোর্ট প্রদান সহজীকরণ করার জন্য এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে রয়েছে পেশেন্ট পোর্টাল (Patient Portal) যার মাধ্যমে রোগীরা ঘরে বসেই রিপোর্ট সংগ্রহ করতে পারে। এই কেন্দ্রে পরীক্ষা-নিরীক্ষার জন্য ৮টি বিভাগ রয়েছে। এর বিভিন্ন বিভাগে উচ্চতর ও ফলিত গবেষণার কাজ চলমান আছে। এছাড়া এই প্রতিষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষা এবং উচ্চতর প্রশিক্ষণ প্রদান ও গ্রহণের প্রক্রিয়া চলমান আছে। উল্লেখ্য যে, জাতীয় ও আন্তর্জাতিক ল্যাবরেটরী নেটওয়ার্ক ও ISO (15189) এক্রিডিটেশন প্রক্রিয়াধীন আছে। NILMRC বিভিন্ন ধরনের রোগ নির্ণায়ক পরীক্ষা পরিচালনা করে, যার মধ্যে রয়েছে- রক্ত পরীক্ষা, মূত্র পরীক্ষা, মল পরীক্ষা, টিস্যু পরীক্ষা, ড্রাগ (ডোপ) পরীক্ষা, ব্যাকটেরিয়া কালচার এবং রেডিওলজিক্যাল পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষা। NILMRC দেশের সর্বোচ্চ ১৪,২১,৫২২টি (৩০-১১-২০২৩ পর্যন্ত) করোনা পরীক্ষা (কোভিড-১৯ টেষ্ট) সম্পাদনকারী প্রতিষ্ঠান। ২০২২ সালের ১লা মার্চ হইতে (৩০-১১-২০২৩ তারিখ পর্যন্ত) মোট ২,২০,৩৬৪টি ড্রাগ (ডোপ) পরীক্ষা সম্পাদন করা হয়েছে। এছাড়াও এখানে দুর্লভ ও বিশেষায়িত পরীক্ষার প্রক্রিয়া চলমান আছে। NILMRC এ রোগ নির্ণয় এবং চিকিৎসার ক্ষেত্রে প্রশিক্ষণ প্রদান করা এবং রোগ নিয়ন্ত্রণের জন্য পরীক্ষার মান উন্নত করা, পরীক্ষার ত্রুটি হ্রাসকরণ, রোগ নির্ণয়, চিকিৎসায় সহায়তা, রেফারেল সার্ভিস প্রদান, গবেষণা করা এবং রাজস্ব আয় করা এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন